• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্বোধন মানবতার ছোঁয়ায় সবুজের আবাস! ধর্ষকের বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন সাবেক রাজশাহী ডিবি এডিসি ড. রুহুল আমীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কার্যকর ব্যবস্থা অনিশ্চিত ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০ ৬ দিন ধরে লাপাত্তা বিএনপির সেই চাঁদ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এবার যশের বলিউড যাত্রা

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক
বলিউডে যাত্রা শুরু হচ্ছে আরও এক নায়কের। এবারের নতুন নায়কের নাম যশ দাশগুপ্ত। চলতি বছরেই তার অভিষেক হচ্ছে বলে জানা গেছে। ‘ইয়ারিয়াঁ-২’ সিনেমা দিয়েই তিনি বলিউড দর্শকদের মন জয় করবেন যশ দাশগুপ্ত। আসছে ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।
‘ইয়ারিয়াঁ-২’ সিনেমাটি নির্মাণ করছেন ভিনাই সাপরু ও রাধিকা রাও। এটি প্রযোজনা করছেন ভুষাণ কুমার, দিব্যা খোসলা কুমার ও কৃষাণ কুমার। যশ দাশগুপ্ত ছাড়া এতে আরও অভিনয় করবেন দিব্যা খোসলা কুমার, মিজান জাফরি, পিয়াল ভি পুরি, অনস্বরা রাজন, প্রিয়া প্রকাশ ভেরিয়ার ও ওয়ারিনা হুসাইন। সিনেমাটির পরিবেশক টি-সিরিজ।
বলিউড যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমাকে ওরা মুম্বইয়ে একটা মিটিংয়ের জন্য ডেকেছিলেন। তখন মুম্বাইয়ে নুসরাতেরও একটা শুট ছিল।
তিনি আরও বলেন, আমি যাওয়ার পর ভূষণ কুমারের (ছবির প্রযোজক) সঙ্গে কিছু ক্ষণ কথা হয়। সে দিনই জানতে পারলাম, আমি নির্বাচিত হয়েছি। আসলে ওরা আমার কাজ আগেই দেখেছিলেন। হয়তো মুখোমুখি একবার দেখা করতে চাইছিলেন।
বলিউডপ্রেমীরা আশা করছেন যশ দাশগুপ্ত তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তিনি তার অভিনয় নৈপুণ্যতা দিয়ে সবার মন জয় করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category