• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
সুন্দরবন দিবস উপলক্ষে বাপার আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত সুন্দরবনের পাশে আমরা কতটা আছি ত্রয়োদশ নির্বাচন ও আমাদের প্রত্যাশাঃ পরিবেশ সুরক্ষা প্রাধান্য পাবে তো? নিরাপদ সড়ক: প্রতিশ্রুতি না প্রহসন? সুপ্রিম কোর্ট এলাকায় ‘নিরব এলাকা’ বাস্তবায়নে সমন্বিত অভিযান গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ বিধিমালা: নিরব এলাকায় সরব থাকবে পুলিশ, ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশায় ঢাকা নগরী

Reporter Name
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশায় ঢাকা নগরী

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে । মঙ্গলবার ভোর ৪টা থেকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির পর গত দুই দিনের চেয়ে রাজশাহীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। মঙ্গলবার ভোরে স্থানীয় আবহাওয়া কার্যালয় দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। সারাদিন দেখা মেলেনি সুর্যের।ফলে দুর্ভোগে পড়েন নগরবাসী। যানবাহন চালাতে হয় হেডলাইট জ¦ালিয়ে।
আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মঙ্গলবার ভোরে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এরপর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ভোর ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এরও আগের দিন শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন দিনের আবহাওয়ার হিসেবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।
লতিফা হেলেন জানান, বৃষ্টির কারণে ভোরে কুয়াশা বেড়েছিল। রাজশাহীর আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম। এর আগে গত ২৫ অক্টোবর রাজশাহীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category