• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
সুন্দরবন দিবস উপলক্ষে বাপার আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত সুন্দরবনের পাশে আমরা কতটা আছি ত্রয়োদশ নির্বাচন ও আমাদের প্রত্যাশাঃ পরিবেশ সুরক্ষা প্রাধান্য পাবে তো? নিরাপদ সড়ক: প্রতিশ্রুতি না প্রহসন? সুপ্রিম কোর্ট এলাকায় ‘নিরব এলাকা’ বাস্তবায়নে সমন্বিত অভিযান গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ বিধিমালা: নিরব এলাকায় সরব থাকবে পুলিশ, ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাথে মেয়র লিটনের সাক্ষাৎ

Reporter Name
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাথে মেয়র লিটনের সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের আমন্ত্রণে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর কলাবাগানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বাসভবনে যান রাসিক মেয়র।
সৌজন্য সাক্ষাৎকালে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের অসামান্য চিত্রকর্মগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সঙ্গে মতবিনিময় করেন মেয়র । মতবিনিময় শেষে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মগুলো পরিদর্শন করেন খায়রুজ্জামান লিটন। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category