• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
সুন্দরবন দিবস উপলক্ষে বাপার আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত সুন্দরবনের পাশে আমরা কতটা আছি ত্রয়োদশ নির্বাচন ও আমাদের প্রত্যাশাঃ পরিবেশ সুরক্ষা প্রাধান্য পাবে তো? নিরাপদ সড়ক: প্রতিশ্রুতি না প্রহসন? সুপ্রিম কোর্ট এলাকায় ‘নিরব এলাকা’ বাস্তবায়নে সমন্বিত অভিযান গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ বিধিমালা: নিরব এলাকায় সরব থাকবে পুলিশ, ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের

জুনে প্রকাশ হবে প্রতীকের বাক্সবন্দি

Reporter Name
Update : সোমবার, ২২ মে, ২০২৩

বিনোদন ডেস্ক 

এ সময়ের একজন জনপ্রিয় গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসির। গানের শুরুটা শখের বসে হলেও তা যেন এখন প্রায় নেশা তার। এ পর্যন্ত নিজ উদ্যেগে বেশ কিছু গান করেছেন গুণী এ শিল্পী। এরই মধ্যে শ্রোতাদের বিভিন্ন ধারা ও প্রজন্মের গান দিয়ে চমকে দিয়েছেন।

নতুন খবর হলো, খুব শীঘ্রই ‘বাক্সবন্দি’ নামে তার একটি নতুন গান প্রকাশ হতে চলছে। এ গানটি সাইকেডেলিক রক জনরার। তাসনিম সাদিয়ার কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন। আগামী জুনেই প্রতীক ইয়াসিরের ভেরিফাইড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে গানটি। তালকাচারি ষ্টুডিও থেকে রিলিজ হতে যাওয়া গানটির ভিডিওগ্রাফি করেছেন তোফায়েল আহমেদ খান।

ভিন্নধারার গানটি সম্পর্কে প্রতীক ইয়াসির বলেন, এ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গানটি গতানুগতিক গান থেকে ভিন্ন হবে। আশা করি সবার ভালো লাগবে।

তার গানের জগতের শুরুটা হয়েছিল কিশোর বয়সেই। যখন মাত্র অষ্টম শ্রেণিতে পড়তেন তখন ‘ফেবলস’ নামে একটি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসাবে গানের জগতে তার যাত্রা শুরু হয়। তিনি সঙ্গীতের প্রতি ছিলেন মনোযোগী এবং দৃঢ়প্রতিজ্ঞ। এরপর ১৯৯৮ সালে তিনি ‘সাউন্ড’ নামের একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন। যার প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তিনি নিজেই।

প্রতীক ইয়াসির এবং তার ব্যান্ড ‘সাউন্ড’ ২০০২-২০০৫ সাল পর্যন্ত কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন , গানের শিরোনাম ছিল ‘প্রথম’ এবং ‘অতীত স্মৃতি’। তিনি দেশ-বিদেশে ২০০টিরও বেশি শো করেছেন। সঙ্গীত ছিল সর্বদা তার প্রথম অগ্রাধিকার এবং এটি ছাড়া তিনি অন্য কোন উপায়ে নিজের অস্তিত্ব কে খুজে পেতেন না। এরপরও কয়েক বছর বিরতি নিতে হয়েছিল তাকে। পরে ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে এসে নতুনভাবে শুরু করেন তিনি। এরপর ‘এতো পথ’, ‘তোমার জন্য’, ‘এবি ম্যাশআপ’ এবং ‘লাভ ম্যাশআপ’ নামে তিনটি ইংরেজি মিউজিক ভিডিওসহ চারটি গান প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও ‘থাক না থাক’, বাংলা র্যাপ গান ‘ঢাকা’, ‘মন খোঁজে ঠিকানা’, ‘ভালো লাগে’ মেঘ হয়ে বাঁচি, ‘অতিত স্মৃতি’সহ বেশকিছু মৌলিক গানও করেছেন এই গুণী শিল্পী। বর্তমানে তিনি ‘ব্যান্ড কোস্টস’ এর লিড ভোকাল হিসেবে কাজ করছেন। ‘ব্যান্ড কোস্টস’ এর লাইন আপে আরও আছেন রোকন ইমন, কাজী শিশির ও আরেফিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category