• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
সুন্দরবন দিবস উপলক্ষে বাপার আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত সুন্দরবনের পাশে আমরা কতটা আছি ত্রয়োদশ নির্বাচন ও আমাদের প্রত্যাশাঃ পরিবেশ সুরক্ষা প্রাধান্য পাবে তো? নিরাপদ সড়ক: প্রতিশ্রুতি না প্রহসন? সুপ্রিম কোর্ট এলাকায় ‘নিরব এলাকা’ বাস্তবায়নে সমন্বিত অভিযান গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ বিধিমালা: নিরব এলাকায় সরব থাকবে পুলিশ, ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের

পাঞ্জাবকে বিদায় করে প্লে-অফের আশা টিকিয়ে রাখল রাজস্থান

Reporter Name
Update : রবিবার, ২১ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টিতে শেষ ওভারে স্পিনারদের খুব একটা দেখা যায় না। রহস্য স্পিনার হলে অবশ্য ভিন্ন কথা! তবুও শিখর ধাওয়ান জুয়াটা খেললেন।
কিন্তু লাভ হলো না তাতে। পাঞ্জাব কিংসের হয়ে শেষ ওভারে ৯ রান আটকাতে পারেননি লেগ স্পিনার রাহুল চাহার। দুই বল হাতে রেখেই ৪ উইকেটে জয়ের পাশাপাশি পাঞ্জাবের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় রাজস্থান রয়্যালস। তবে তাদের প্লে-অফের রাস্তাটা এখনো খুলেনি।লিগ পর্বের সবকটি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রাজস্থান (০.১৪৮)। একটি ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (০.১৮০) ও ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (-০.১২৮)। রাজস্থানের প্লে-অফে খেলার আশা টিকে থাকলেও ভিতটা এখনো নড়বড়ে। ব্যাঙ্গালোর ও মুম্বাই নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেই শেষ চারে নাম লেখাবে সাঞ্জু স্যামসনের দল।

হারলেই বিদায়-এমন সমীকরণ নিয়ে আজ ধর্মশালায় মুখোমুখি হয় পাঞ্জাব-রাজস্থান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। যদিও শুরুর ৫০ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর দলকে টেনে তোলেন স্যাম কারান, জিতেশ শর্মা ও শাহরুখ খান। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান আসে কারানের ব্যাট থেকে। এছাড়া জীতেশ শর্মা ২৮ বলে ৪৪ রান ও শাহরুখ খান করেন ২৩ বলে ৪৪ রান।

জবাবে দিতে নেমে শুরু থেকেই কক্ষপথে ছিল রাজস্থান। জস বাটলার অল্পতে ফিরলেও হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল। দুজনেই দেখা পান ফিফটির। ৩০ বলে ৫১ রান করে ফেরেন পাডিক্কাল। জয়সওয়াল থামেন ৩৬ বলে ৫০ রানে। তারা ফিরলেও রানের গতি সচল রাখেন শিমরন হেটমায়ার। ২৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে রাজস্থানের জয়ের কাজটা আরও সহজ করে দেন তিনি। এরপর রিয়ান পরাগের ১২ বলে ২০ রান ও ধ্রুব জুরেলের ৪ বলে অপরাজিত ১০ রানের ক্যামিও ইনিংসে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category