• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্বোধন মানবতার ছোঁয়ায় সবুজের আবাস! ধর্ষকের বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন সাবেক রাজশাহী ডিবি এডিসি ড. রুহুল আমীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কার্যকর ব্যবস্থা অনিশ্চিত ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০ ৬ দিন ধরে লাপাত্তা বিএনপির সেই চাঁদ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে : রাষ্ট্রপতি

Reporter Name
Update : সোমবার, ২২ মে, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সব সময় আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাাধীনতা নির্ভর করে আইনজীবী ও বিচারকদের সমন্বয় সাধনের ওপর।

বুধবার (১৭ মে) বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বহাল থাকে তাহলে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হয়। এখনো গর্ব করে বলা যায় আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতিমুক্ত। বিচারকরা দুর্নীতিমুক্ত থাকলেই সমাজের সকল স্তরে দুর্নীতিকে এড়িয়ে যাওয়া যায়।

তিনি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সরকার সুশাসন নিশ্চিত করতে চায়। সুশাসন নিশ্চিত করার জন্য আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব ও ভূমিকা সুচারুভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদালত চত্বরে পৌঁছার পর তাকে স্বাগত জানান জেলা সিনিয়র দায়রা জজ বেগম শামীম আহম্মেদ। পরে জেলা দায়রা ও জজ আদালতে জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এ সময় জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের সঙ্গে তিনি পরিচিত হন। পরে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category