• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্বোধন মানবতার ছোঁয়ায় সবুজের আবাস! ধর্ষকের বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন সাবেক রাজশাহী ডিবি এডিসি ড. রুহুল আমীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কার্যকর ব্যবস্থা অনিশ্চিত ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০ ৬ দিন ধরে লাপাত্তা বিএনপির সেই চাঁদ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে মেডিটেশন দিবস পালন করলো কোয়ান্টাম ফাউন্ডেশন

Reporter Name
Update : রবিবার, ২১ মে, ২০২৩

 

সংবাদ বিজ্ঞপ্তি
২১ মে সূর্যের আলো ফোটার সাথে সাথে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে ৪টি ভেন্যুতে উদযাপিত হলো বিশ^ মেডিটেশন দিবস। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ২০২১ সাল থেকে বাংলাদেশে এই দিবস উদযাপন করছে। দেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ কোয়ান্টাম ফাউন্ডেশন। এ বছর বিশ^ মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ‘‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। দেশ বিদেশের লাখো মানুষ এদিন অংশ নিয়েছেন কোয়ান্টামের নানামুখী সব আয়োজনে আর উচ্চারণ করেছেন প্রতিপাদ্যর এই বাণী।

কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মা-জী নাহার আল বোখারীর ৫ মিনিটের একটি অডিও ও শুভেচ্ছা বাণীর মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বিশ^ মেডিটেশন দিবসের সকালের প্রোগ্রাম। তিনি বলেন শুদ্ধাচারী মানুষকে বলা হয় ভালো মানুষ। আর শুদ্ধাচারী হতে হলে আমাদের মানসিকভাবে স্থির হতে শিখতে হবে। এই স্থিরতা এনে দেবে মেডিটেশন বা ধ্যান। এরপর শুদ্ধাচার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। তারপর কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ শিরোনামে একটি অডিও মেেিডটেশনে অংশ নেন উপস্থিত অংশগ্রহণকারীরা। সেখানে তিনি বলেন শত শত গবেষণায় প্রমাণ হয়েছে ধ্যান মনকে স্থির করে, দেহকে শিথিল করে এবং ৭৫ ভাগ অসংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে। তাই আসুন আমরা ধ্যান চর্চায় আগ্রহী হই।

আমাদের দেশ ছিল ধ্যানের দেশ, ভালো মানুষের দেশ। ধ্যানী, সমমর্মী, সদালাপী, সামাজিক ও সৎ মানুষ ছিল আমাদের পূর্বপুরুষেরা ধ্যানের পথ ধরে আবারো আমরা হয়ে উঠতে পারি সৎ ও দক্ষ মানুষ। এই ভালো মানুষের সংখ্যা যত বাড়বে তত আমাদের দেশ ভালো দেশে পরিণত হয়ে স্বর্গভূমিতে রূপান্তরিত হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category