• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
সুন্দরবন দিবস উপলক্ষে বাপার আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত সুন্দরবনের পাশে আমরা কতটা আছি ত্রয়োদশ নির্বাচন ও আমাদের প্রত্যাশাঃ পরিবেশ সুরক্ষা প্রাধান্য পাবে তো? নিরাপদ সড়ক: প্রতিশ্রুতি না প্রহসন? সুপ্রিম কোর্ট এলাকায় ‘নিরব এলাকা’ বাস্তবায়নে সমন্বিত অভিযান গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ বিধিমালা: নিরব এলাকায় সরব থাকবে পুলিশ, ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের

রাসিকের বর্জ্য ব্যবস্থানায় যুক্ত হলো আরেকটি এসটিএস

Reporter Name
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে আরো আধুনিকায়ন করা হচ্ছে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। এরই অংশ হিসেবে নগরীতে আরো ১টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে শনিবার দুপুর ২টায় রেলওয়ে কলোনী এসটিএস উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের আধুনিক এসটিএস এর সংখ্যা হলো ১০টি। এসটিএস এর কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে।
উদ্বোধনকালে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, উন্নত, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বদলে গেছে রাজশাহী। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার। অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কামরু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী ও জুবায়ের হোসেন মুন, ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু। এসটিএস উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category