• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্বোধন মানবতার ছোঁয়ায় সবুজের আবাস! ধর্ষকের বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন সাবেক রাজশাহী ডিবি এডিসি ড. রুহুল আমীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কার্যকর ব্যবস্থা অনিশ্চিত ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০ ৬ দিন ধরে লাপাত্তা বিএনপির সেই চাঁদ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

রেড ক্রিসেন্ট, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে তাবু বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
Update : রবিবার, ২১ মে, ২০২৩

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে তাবু বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনকালীন সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে দফায় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা অতীতে মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বোর্ডের সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর তানবিরুল আলম,প্রফেসর মকবুল হোসেন প্রমুখ।

রাসিকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category