• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
সুন্দরবন দিবস উপলক্ষে বাপার আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত সুন্দরবনের পাশে আমরা কতটা আছি ত্রয়োদশ নির্বাচন ও আমাদের প্রত্যাশাঃ পরিবেশ সুরক্ষা প্রাধান্য পাবে তো? নিরাপদ সড়ক: প্রতিশ্রুতি না প্রহসন? সুপ্রিম কোর্ট এলাকায় ‘নিরব এলাকা’ বাস্তবায়নে সমন্বিত অভিযান গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ বিধিমালা: নিরব এলাকায় সরব থাকবে পুলিশ, ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের

শর্ত জুড়ে দিলেন বেলারুশের প্রেসিডেন্ট

Reporter Name
Update : শনিবার, ৪ জুন, ২০২২

রাশিয়া ইউক্রেনের কৃষ্ণ সাগরের সমুদ্র বন্দরগুলো আটকে রাখার কারণে শস্য রপ্তানি থমকে আছে।

এরই অংশ হিসেবে বেলারুশের ওপর দিয়ে এনে সেই সব শস্য বাল্টিক সাগরের বন্দরগুলোতে পাঠানোর প্রস্তাব দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ব্যাপারে তিনি কথা বলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, তারা এ প্রস্তাবে রাজি হবেন। তবে এজন্য বেলারুশের সঙ্গে কিছু আপোষ করতে হবে।

সেটি হলো, বাল্টিক অঞ্চলের বন্দরগুলোর মাধ্যমে বেলারুশের উৎপাদিত পটাশ রপ্তানি করার সুযোগ দিতে হবে।

পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে বাল্টিক সমুদ্র বন্দরগুলো দিয়ে বেলারুশ তাদের পটাশ রপ্তানি করতে পারছে না। ২০২১ সাল থেকেই পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বেলারুশের গণমাধ্যম বেল্টা জানিয়েছে এসব তথ্য।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বরাত দিয়ে গণমাধ্যম বেল্টা জানিয়েছে, লুকাশেঙ্কো বলেছেন, সবাই এখন রশদ (সহায়তা) চাচ্ছে। ঠিক আছে আমরা কথা বলতে পারি। আমরা কিছু মনে করি না। বেলারুশের মাধ্যমে এগুলো (শস্য) নিয়ে আসুন। তবে অবশ্যই সেখানে আপোষ থাকতে হবে।

তিনি আরও বলেন, শস্য ও সার রপ্তানি বিঘ্ন হওয়ার কারণ হলো, ‘সেসব নীতি যেগুলো পশ্চিমা ও উন্নত দেশ গুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র আজ আরোপ করছে’।

এদিকে এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুশিয়ারি দিয়ে বলেন, শস্য রপ্তানি করার বিষয়টি সহজ হবে না কারণ সবকিছু প্রত্যেকটির সঙ্গে জড়িত যেটি আলোচনার বিষয়টি জটিল করে দিচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category