• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্বোধন মানবতার ছোঁয়ায় সবুজের আবাস! ধর্ষকের বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন সাবেক রাজশাহী ডিবি এডিসি ড. রুহুল আমীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কার্যকর ব্যবস্থা অনিশ্চিত ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০ ৬ দিন ধরে লাপাত্তা বিএনপির সেই চাঁদ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক
হিজরি ১৪৪৪ সালের হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে শুক্রবার এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। খবর বাসসের।

চলতি বছরের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন করে হজযাত্রীদের কাছ থেকে দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী।

এ বছর হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটি শুক্রবার গভীর রাত পৌনে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা রয়েছে ১ লাখ ২২ হাজার ২২১ জনের। করোনাভাইরাসজনিত বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন ৫৭ হাজার ৫৮৫ জন।

করোনাভাইরাস মহামারি শুরুর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এতে স্বাগত বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category