গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একটি অফিস রুম বরাদ্দের আবেদন করা হয়। এ উপলক্ষে সংগঠনের প্রতিনিধিরা কুড়িগ্রাম সরকারি কলেজ–এর অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন স্যারের নিকট একটি লিখিত আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্র গ্রহণের পর অধ্যক্ষ মহোদয় বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেন এবং গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার জন্য একটি কক্ষ বরাদ্দ প্রদান করেন। এতে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচিত হলো।
গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে সংগঠনের পরিবেশবাদী ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হবে।