• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গ্রীন ভয়েস, ইডেন কলেজ শাখার উদ্যোগে ঈদ পূর্ব মিলন ও ইফতার

নিজস্ব প্রতিবেদক
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ-এ গ্রীন ভয়েস ইডেন কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ব মিলন ও ইফতার মাহফিল। সংগঠনের সদস্যবৃন্দ আয়োজনে অংশ নেন।

আয়োজকরা জানান, এ আয়োজন ছিল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলনমেলা। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন উপস্থিত সবাই।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। একে অপরের সঙ্গে কুশল বিনিময়, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় এবং ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরো পরিবেশ হয়ে ওঠে আন্তরিক ও উচ্ছ্বসিত।

গ্রীন ভয়েস ইডেন কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, এমন আয়োজন সংগঠনের ভেতর পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সবাইকে আরও অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক ও পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category