• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাজশাহীতে একদিনে সড়কে প্রাণ গেল ৩ জনের

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাজশাহীতে একদিনে সড়কে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে একদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। আলাদা এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জন। বুধবার রাজশাহী মহানগর এলাকা ও জেলার মোহনপুর এবং চারঘাট উপজেলায় পৃথক এ হতাহতের ঘটনা ঘটে।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা নামক স্থানে একটি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে আরেকজন যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। এ সময় বেপরোয়া গতির একটি বালুভর্তি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে আসাদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হয় আরও চারজন। নিহত আসাদুল হাটরা গ্রামের তজের মণ্ডলের ছেলে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে চারঘাটের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মাজদার রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও মোটরসাইকেলচালক সিয়াম আলীকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মাজদারের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে। তার বাবার নাম মৃত নইমুদ্দিন। মৃত সিয়াম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বুলবুল আলীর ছেলে।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকায় একটি মাইক্রোবাস উল্টে যায়। মাইক্রোবাসটি গ্রেটার রোড মসজিদের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আটজন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category