• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

শামসুজ্জামানে নয়, নওগাঁর ঘটনায় আইসিটি অ্যাক্টের অপব্যবহার হয়েছে : আইনমন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিউজ ডেস্ক :

সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তারে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়নি। তবে নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারী নিহত হওয়ার ঘটনায় এ মামলার অপব্যবহার হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও সেখানে উপস্থিত ছিলেন।

দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বলা হয়েছে, এ আইনে কোনো মামলা হলে সেলে পাঠানো হবে। কিন্তু শামসুজ্জামানের ব্যাপারে দেখা গেল, তাকে সেলে না পাঠিয়ে মামলার আগে-পরে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে এটি ঠিক যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যখন তথ্য দেওয়া হবে না, সেখানে যদি প্রাইমা ফেইসি (প্রাথমিক দৃষ্টিতে) মামলা না থাকে, তাহলে সেটা নির্ধারণ করার জন্য আগে একটি সেলে পাঠানো হবে। সেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মামলা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিন্তু গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি করা হয়েছে… ক্লিপটি (একাত্তর টেলিভিশনের) যদি দেখে থাকেন, তাহলে সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা হয়…. সেটির তথ্য-উপাত্ত সেই ক্লিপটির মধ্যে ছিল। সেক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেলে পাঠানোর দরকার পড়ে না বলে মামলাটি হয়েছে।

নওগাঁতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র‌্যাব হেফাজতের সুলতানা জেসমিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি, ওই ভদ্রমহিলাকে যখন তুলে নেওয়া হয়, তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। ভদ্রমহিলার দুর্ভাগ্য অবশ্যই, তিনি যখন মারা যান, তখনও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, তার মৃত্যুর পরের দিন। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন এখানে অপব্যবহার করা হয়েছে। এই মামলায় প্রসিড করা হয়নি। কিন্তু আমার কথা হলো, এই আইন দিয়েই ওই নারীকে ধরা হয়েছিল।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যহার হচ্ছে প্রশ্ন করা হলে তিনি জানান, দু-একটি মামলায় এটি হচ্ছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। যেখানে আমরা দেখছি অপব্যবহার হচ্ছে, সেখানেই আমরা অপব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছি।

শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভয়ের উদ্রেক করে কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমি স্পষ্ট করে বলেছি, একটি সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলা হচ্ছে, আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কখন-কোথায় হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমার কাছে নেই, এখন পর্যন্ত নেই। যখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন, তখন কতটি মামলা হয়েছে, তা আমার জানা ছিল না।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একাত্তর টেলিভিশন ও প্রথম আলোতে যে তথ্যগুলো এসেছে, সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে ডেকে নিয়েছে। জিজ্ঞাসাবাদের শেষে তাকে ছেড়ে দেওয়ার পরে আরও যে বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সেই মামলাগুলোতে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু-তিনটি মামলার খবর জানি। আরও মামলা হচ্ছে, আমরা শুনছি। যে খবর আমাদের কাছে এখনো আসেনি।


More News Of This Category