ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহে ক্লাস ক্যাম্পেইন
Reporter Name
Update :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Share
নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সামনে ক্যাম্পাসের পরিবেশ, সংগঠনের কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমের (Co-curricular Activities) গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, নতুন সদস্যদের মধ্যে পরিবেশ নিয়ে ভাবনা ও সচেতনতা তৈরি করাই এ ধরনের ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য। একজন শিক্ষার্থীও যদি পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন, তাহলে এ প্রচেষ্টাকে সফল হিসেবে দেখছেন তারা।
ক্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবিষয়ক কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ এবং সংগঠনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানানো হয়। গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শামিমা মাহাবুব ডলি, সদস্য ইতি খাতুন, শামসুল আলম, জান্নাতুন ফেরদৌস, রাকিব হোসেন গাজী ও সাইফা মুনহাতা।