• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনের জেলেদের নিরাপত্তার দাবিতে কয়রায় গ্রীন ভয়েসের সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ঢাকা কলেজ ক্যাম্পাসে গ্রীন ভয়েসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইডেন মহিলা কলেজে “আত্মনির্ভরশীলতায় নারী” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ অলিম্পিয়াড ২০২৬-এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মহানন্দার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মেঘনার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় দিন সম্পন্ন তেজগাঁও কলেজ ইউনিটে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস”-এর ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম ব্রাহ্মপুত্রের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

সুন্দরবনের জেলেদের নিরাপত্তার দাবিতে কয়রায় গ্রীন ভয়েসের সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি

Reporter Name
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’, কয়রা উপজেলা শাখা। ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সোমবার বিকাল ৩টা ১৫ মিনিটে সুন্দরবনের পাশে কয়রা মদিনাবাদ লঞ্চঘাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

গ্রীন ভয়েস কয়রা উপজেলা শাখার সভাপতি মো. বাইজিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জানান, সেপ্টেম্বরের শেষে দুই দিনে ২১ জন জেলে অপহৃত হন এবং গত ১৫ নভেম্বর আবারও ১০ জেলেকে অপহরণ করা হয়, যাঁদের মধ্যে নয়জনের মুক্তির জন্য জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, গত ৯ নভেম্বর কয়েক শ জেলে ও বাওয়ালি নৌকা নিয়ে নদীতে নেমে ২৪ ঘণ্টা যৌথ টহলের দাবি জানান এবং তাঁদের এই দাবির সঙ্গে সংহতি জানাতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।

বক্তারা প্রশ্ন তোলেন, যে জাতি ১৯৪৭ ও ১৯৭১ সালে বড় বাধা অতিক্রম করেছে, সেই জাতি কেন সুন্দরবনের দস্যুদের আইনের আওতায় আনতে পারছে না। দস্যুতার মূল কারণ হিসেবে দারিদ্র্য, বিকল্প আয়ের অভাব ও দুর্বল নজরদারিকে চিহ্নিত করে তাঁরা কার্যকর পুনর্বাসন ছাড়া আত্মসমর্পণের নীতির সমালোচনা করেন।কর্মসূচিতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যুদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, ২৪ ঘণ্টা যৌথ টহল চালু করা, আত্মসমর্পণকারীদের কার্যকর পুনর্বাসন এবং সুন্দরবনকে ভয়মুক্ত করার দাবি জানানো হয়।কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এসব দাবি আদায়ে গ্রীন ভয়েস ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে বলে জানানো হয়।


More News Of This Category