• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মেঘনার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় দিন সম্পন্ন তেজগাঁও কলেজ ইউনিটে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস”-এর ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম ব্রাহ্মপুত্রের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত বহ্নিশিখা ইডেন মহিলা কলেজ শাখার প্রথম অনলাইন মিটিং অনুষ্ঠিত গ্রীন ভয়েস নেত্রকোনা সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা কৌশল ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় হাজংমাতা রানি রাশিমণি স্মরণে বহ্নিশিখার আলোচনা সভা অনুষ্ঠিত ইডেন কলেজ ক্যাম্পাসে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ‘গ্রীন ভয়েস’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় দিন সম্পন্ন

Reporter Name
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম সরকারি কলেজে চলমান “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণের অংশ হিসেবে আজকের বিশেষ সেশনে “নারী শিক্ষা ও স্বাস্থ্য” বিষয়ে আলোচনা করা হয়।

সেশনটি পরিচালনা করেন কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা অধ্যাপক মীর্জা নাসির উদ্দিন। তিনি দীর্ঘকাল ধরে তাঁর মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে গ্রীন ভয়েস ও বহ্নিশিখার কার্যক্রমকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর এই আন্তরিক সহযোগিতা ও সান্নিধ্য তরুণ স্বেচ্ছাসেবীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ী বলে উল্লেখ করা হয়। সফলভাবে সেশন সম্পন্ন হওয়ার পর আয়োজক ও বহ্নিশিখা পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


More News Of This Category