বহ্নিশিখা ইডেন মহিলা কলেজ শাখার কমিটি মেম্বারদের প্রথম অনলাইন মিটিং গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনলাইন সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির এবং ফাহমিদা নাজনীন তিতলী।
মিটিংয়ে বহ্নিশিখার সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সফলভাবে পরিচালনার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।