• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
গ্রীন ভয়েস নেত্রকোনা সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা কৌশল ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় হাজংমাতা রানি রাশিমণি স্মরণে বহ্নিশিখার আলোচনা সভা অনুষ্ঠিত ইডেন কলেজ ক্যাম্পাসে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ‘গ্রীন ভয়েস’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হরিপুরে সড়কবাতির সমস্যা সমাধানে গ্রীন ভয়েসের আবেদন ও প্রশাসনের কার্যকর উদ্যোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গ্রীন ভয়েসের গুরুত্বারোপ আদিতমারীতে গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবসের শহীদদের স্মরণ গ্রীন ভয়েসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় হাজংমাতা রানি রাশিমণি স্মরণে বহ্নিশিখার আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

“আলোর পথে নারী, সাহসের প্রতিচ্ছবি রানি রাশিমণি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর সাহস, সংগ্রাম, আত্মমর্যাদা ও নেতৃত্বের প্রতীক হাজংমাতা রানি রাশিমণির জীবন ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বহ্নিশিখা ও গ্রীন ভয়েস, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আলোচকদের মূল্যবান বক্তব্য ও অনুপ্রেরণামূলক আলোচনায় রানি রাশিমণির সংগ্রামী জীবন, অধিকার আদায়ের সাহস এবং নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার ইতিহাস বিস্তারিতভাবে উঠে আসে। আয়োজকরা জানান, এই আয়োজন কেবল একজন সংগ্রামী ঐতিহাসিক নারীকে স্মরণ করার জন্য নয়, বরং তাঁর আদর্শ ও সাহসিকতা থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলার একটি প্রয়াস। পরিশেষে নারীর সাহস ও সংগ্রামের ইতিহাস চিরকাল অটুট থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।


More News Of This Category