• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
উলিপুরে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবসের শহীদদের স্মরণ গ্রীন ভয়েসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কক্সবাজারের গর্জন বাগানে শতবর্ষী গাছ চুরির অভিযোগ, প্রতিবাদ গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা অনুষ্ঠিত মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতায় আদিতমারীতে গ্রীন ভয়েসের সেমিনার ও কুইজ প্রতিযোগিতা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ ইউনিটের বিশেষ সভা হরিপুর শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় গ্রীন ভয়েস নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে কার্যনির্বাহী সদস্যদের জরুরি সভা বৃক্ষরোপণ ও নানা আয়োজনে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শব্দদূষণের ভয়াবহতা নিয়ে গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার পাঠচক্র আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বনাম মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস: ইতিহাস, দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে তথ্যনির্ভর আলোচনা করা হয়। আলোচনায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক তাৎপর্য এবং এ বিষয়ে প্রচলিত বিভিন্ন দৃষ্টিভঙ্গির দিকগুলো তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আইডিয়া কনটেস্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে ইতিহাস চর্চা, জ্ঞানার্জন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।


More News Of This Category