• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
কক্সবাজারের গর্জন বাগানে শতবর্ষী গাছ চুরির অভিযোগ, প্রতিবাদ গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা অনুষ্ঠিত মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতায় আদিতমারীতে গ্রীন ভয়েসের সেমিনার ও কুইজ প্রতিযোগিতা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ ইউনিটের বিশেষ সভা হরিপুর শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় গ্রীন ভয়েস নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে কার্যনির্বাহী সদস্যদের জরুরি সভা বৃক্ষরোপণ ও নানা আয়োজনে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শব্দদূষণের ভয়াবহতা নিয়ে গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার পাঠচক্র আজ বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম

বৃক্ষরোপণ ও নানা আয়োজনে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইমাম রাশেদুন্নবী। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের উপদেষ্টা মো. তাজুল ইসলাম ও মো. আরমান রহমান, প্রভাষক মো. ফজলে রাব্বি, সহকারী অধ্যাপক মো. ফজলুল হকসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আবু ইমাম রাশেদুন্নবী পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং কলেজ ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আয়োজনে সংগঠনটির আট বছরের পথচলা, অর্জন, অভিজ্ঞতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরা হয়। এসব অভিজ্ঞতাকে ভবিষ্যৎ কার্যক্রমের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করে পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সবুজ পৃথিবী, পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।


More News Of This Category