• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
কক্সবাজারের গর্জন বাগানে শতবর্ষী গাছ চুরির অভিযোগ, প্রতিবাদ গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা অনুষ্ঠিত মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতায় আদিতমারীতে গ্রীন ভয়েসের সেমিনার ও কুইজ প্রতিযোগিতা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ ইউনিটের বিশেষ সভা হরিপুর শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় গ্রীন ভয়েস নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে কার্যনির্বাহী সদস্যদের জরুরি সভা বৃক্ষরোপণ ও নানা আয়োজনে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শব্দদূষণের ভয়াবহতা নিয়ে গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার পাঠচক্র আজ বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম

মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতায় আদিতমারীতে গ্রীন ভয়েসের সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহিষখোচা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষখোচা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা সারোয়ার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদশা আলম। এ সময় গ্রীন ভয়েসের আদিতমারী উপজেলা শাখার সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সেমিনারে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে সচেতনতা তৈরির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা হয়।‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ প্রত্যয়কে সামনে রেখে সচেতনতা তৈরির এ আয়োজন করে গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা।


More News Of This Category