হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু পার্কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পার্কে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং সহযোগী সংগঠন হিসেবে গ্রীন ভয়েসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে গ্রীন ভয়েস সার্বিক সহযোগিতা প্রদান করে।আয়োজকদের পক্ষ থেকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি হরিপুর শিশু পার্ককে আরও মনোরম ও নান্দনিক করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ হরিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।