• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
কক্সবাজারের গর্জন বাগানে শতবর্ষী গাছ চুরির অভিযোগ, প্রতিবাদ গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা অনুষ্ঠিত মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতায় আদিতমারীতে গ্রীন ভয়েসের সেমিনার ও কুইজ প্রতিযোগিতা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ ইউনিটের বিশেষ সভা হরিপুর শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় গ্রীন ভয়েস নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে কার্যনির্বাহী সদস্যদের জরুরি সভা বৃক্ষরোপণ ও নানা আয়োজনে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শব্দদূষণের ভয়াবহতা নিয়ে গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার পাঠচক্র আজ বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম

কক্সবাজারের গর্জন বাগানে শতবর্ষী গাছ চুরির অভিযোগ, প্রতিবাদ গ্রীন ভয়েসের

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের গর্জন বাগান থেকে একের পর এক শতবর্ষী গর্জন গাছ চুরির অভিযোগ তুলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গ্রীন ভয়েস কক্সবাজার জেলা। সংগঠনটি শতবর্ষী গর্জন গাছ রক্ষায় সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ বিষয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।গ্রীন ভয়েস কক্সবাজার জেলার দাবি, এসব গাছ বড় আকারের কাঠের ফিশিং বোট তৈরিতে ব্যবহার করা হচ্ছে। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, এ ধরনের একটি ফিশিং বোট তৈরিতে প্রায় এক কোটি টাকা বা সমপরিমাণ অর্থ ব্যয় হয়।সংগঠনটি মনে করে, কাঠের ফিশিং বোট তৈরির এ প্রক্রিয়া পুরোনো। তাদের বক্তব্য অনুযায়ী, বর্তমানে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে তুলনামূলক কম খরচে আধুনিক ও টেকসই ফিশিং বোট পাওয়া যায়, যেগুলো পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হয়।

গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শতবর্ষী গর্জন গাছ সংরক্ষণের দাবি জানিয়ে বন নিধনের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি সরকার পরিচালনায় যে দলই থাকুক না কেন, দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।সংগঠনটির পক্ষ থেকে প্রকৃতি ও বনসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে আওয়াজ তোলার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, প্রকৃতি রক্ষা করা গেলে দেশ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব।


More News Of This Category