চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা অনুষ্ঠিত
Reporter Name
Update :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
Share
পরিবেশগত সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘Environmental Crisis to Resilient Future: Awareness, Preparedness and Action’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন আহমেদ হানিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. ইকবাল সারওয়ার এবং আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অনিক সরকার।
কর্মশালায় ভূমিকম্প ও জলাবদ্ধতাসহ বিভিন্ন দুর্যোগ সম্পর্কে সচেতনতা, দুর্যোগকালীন প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং এ দূষণ প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।সভাপতির বক্তব্যে অনিক সরকার পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকা, ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশগত সংকট মোকাবিলায় সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
কর্মশালার শেষে আমন্ত্রিত অতিথি ও আলোচকদের হাতে সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।পরিবেশগত সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তা মোকাবিলায় প্রস্তুতি ও কার্যকর উদ্যোগের গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে কর্মশালাটি সম্পন্ন হয়।