• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, আলোচনায় এল নিনোর প্রভাব দিনাজপুর সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের সদস্যদের গল্প, আড্ডা ও সাংগঠনিক মতবিনিময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন করছে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে CAB ও DCU আয়োজিত জননীতি বিষয়ক আলোচনায় গ্রীন ভয়েসের অংশগ্রহণ স্পন্দন পাবলিক মডেল স্কুলে গ্রীন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি গঠন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ভয়েসের নারী বিষয়ক উপটিম ‘বহ্নিশিখা’র উদ্যোগে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়েদের কারাতে প্রশিক্ষণ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ কর্মসূচিটিকে এগিয়ে নিতে উৎসাহ জুগিয়েছে।

বহ্নিশিখার লক্ষ্য শুধু মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো নয়; বরং তাঁদের আত্মবিশ্বাসী, সাহসী, সচেতন ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করা। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অর্জনের পাশাপাশি ব্যক্তিগত আত্মবিশ্বাসও বাড়াতে পারবে বলে মনে করছে সংগঠনটি।

আয়োজকদের মতে, আত্মবিশ্বাসী নারীরা নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে এগিয়ে যেতে পারেন। নারীদের আত্মরক্ষার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বহ্নিশিখার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


More News Of This Category