• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, আলোচনায় এল নিনোর প্রভাব দিনাজপুর সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের সদস্যদের গল্প, আড্ডা ও সাংগঠনিক মতবিনিময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন করছে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে CAB ও DCU আয়োজিত জননীতি বিষয়ক আলোচনায় গ্রীন ভয়েসের অংশগ্রহণ স্পন্দন পাবলিক মডেল স্কুলে গ্রীন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি গঠন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্পন্দন পাবলিক মডেল স্কুলে গ্রীন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে স্পন্দন পাবলিক মডেল স্কুলে পরিবেশ সচেতনতামূলক সেমিনার ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে গ্রীন ভয়েসের নীলফামারী সরকারি কলেজ শাখা। আয়োজনে প্রায় ২০০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে ফলজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডাস্টবিন প্রদান করা হয়।অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া ভবিষ্যতে বিদ্যালয়ভিত্তিক পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্পন্দন পাবলিক মডেল স্কুলে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।গ্রীন ভয়েস, নীলফামারী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখার আহ্বায়ক মো. তুষার আলী। এ ছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাদিমুল ইসলাম সেলিম, সোহেল রানা, সোহাগ ইসলাম, মনিরা আক্তার মনি, তাইয়্যেবা আক্তার মিম, মো. আনারুল ইসলাম ও মোসা. সীমা আক্তার।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল করে তোলা এবং বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রমের প্রসার ঘটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।


More News Of This Category