• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, আলোচনায় এল নিনোর প্রভাব দিনাজপুর সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের সদস্যদের গল্প, আড্ডা ও সাংগঠনিক মতবিনিময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন করছে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে CAB ও DCU আয়োজিত জননীতি বিষয়ক আলোচনায় গ্রীন ভয়েসের অংশগ্রহণ স্পন্দন পাবলিক মডেল স্কুলে গ্রীন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি গঠন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন করছে গ্রীন ভয়েস

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পরিবেশগত সংকট মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সহনশীল ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ‘Environmental Crisis to Resilient Future: Awareness, Preparedness and Action’ শীর্ষক এ কর্মশালায় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।আগামী ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে (Department of Geography and Environmental Studies) কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কর্মশালায় দুর্যোগ সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মাইক্রোপ্লাস্টিক ও প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক ও আলোচকেরা তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা তুলে ধরবেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিইজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য এবং গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ড. মো. মঞ্জুরুল কবিরিয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এবং গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. মো. ইকবাল সারোয়ার। আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান।আয়োজকদের মতে, পরিবেশগত সংকট সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক প্রস্তুতি গ্রহণের মাধ্যমে নিরাপদ, সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে কর্মশালায় সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে গ্রীন ভয়েস।


More News Of This Category