• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
বহ্নিশিখার সদস্য বৃদ্ধি ও আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার উদ্যোগে কারাতে প্রশিক্ষণের নিবন্ধন কার্যক্রম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, আলোচনায় এল নিনোর প্রভাব দিনাজপুর সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের সদস্যদের গল্প, আড্ডা ও সাংগঠনিক মতবিনিময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন করছে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে CAB ও DCU আয়োজিত জননীতি বিষয়ক আলোচনায় গ্রীন ভয়েসের অংশগ্রহণ স্পন্দন পাবলিক মডেল স্কুলে গ্রীন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি গঠন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মেয়েদের অধিকার, সামাজিক সচেতনতা, নেতৃত্বের বিকাশ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে গ্রীন ভয়েসের নারী বিষয়ক উপটিম ‘বহ্নিশিখা’। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

প্রচারণায় মেয়েদের আত্মরক্ষার গুরুত্ব তুলে ধরে কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। আয়োজকদের মতে, আত্মরক্ষা কেবল একটি শারীরিক দক্ষতা নয়, বরং এটি মেয়েদের আত্মবিশ্বাস ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বহ্নিশিখা মেয়েদের অধিকার সচেতনতা, নেতৃত্ব বিকাশ, আত্মরক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, আত্মনির্ভরশীলতা এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে। সংগঠনটির লক্ষ্য মেয়েদের নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতন করে তোলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।

বহ্নিশিখার উদ্যোগে খুব শিগগিরই মেয়েদের জন্য কারাতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানতে সংগঠনের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category