গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার সদস্যদের অংশগ্রহণে গল্প, আড্ডা ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সংগঠনের সদস্যরা পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় সংগঠনের আগামী দিনের ভাবনা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে গ্রীন ভয়েসের পথচলার অংশ হিসেবে সদস্যদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংগঠনটির মূল স্লোগান—“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।”