• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
উলিপুরে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবসের শহীদদের স্মরণ গ্রীন ভয়েসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কক্সবাজারের গর্জন বাগানে শতবর্ষী গাছ চুরির অভিযোগ, প্রতিবাদ গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত সংকট মোকাবিলায় গ্রীন ভয়েসের কর্মশালা অনুষ্ঠিত মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতায় আদিতমারীতে গ্রীন ভয়েসের সেমিনার ও কুইজ প্রতিযোগিতা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ ইউনিটের বিশেষ সভা হরিপুর শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় গ্রীন ভয়েস নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে কার্যনির্বাহী সদস্যদের জরুরি সভা বৃক্ষরোপণ ও নানা আয়োজনে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শব্দদূষণের ভয়াবহতা নিয়ে গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার পাঠচক্র আজ

উলিপুরে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবসের শহীদদের স্মরণ গ্রীন ভয়েসের

Reporter Name
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখা।সংগঠনটির পক্ষ থেকে এক বার্তায় ১৯৭১ সালের ১৩ নভেম্বরের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের কথা স্মরণ করা হয়। উল্লেখ্য, একাত্তরের ১৩ নভেম্বর (২৩ রমজান, শনিবার) রাতে উলিপুরের হাতিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালায়। সেদিন হাতিয়ার অনন্তপুর, দাগারকুটি ও নয়া ডারা এলাকায় ব্যাপক লুটপাট, নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ওই গণহত্যায় নারী, শিশু, অন্তঃসত্ত্বা নারী, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ মোট ৬৯৭ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে ব্রহ্মপুত্র নদে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদেরও সেদিন সারিবদ্ধভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী।দিবসটি উপলক্ষে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা হাতিয়া গণহত্যার সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং মুক্তিযুদ্ধের এই ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করে।


More News Of This Category