পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজিত হয়। “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বিভিন্ন পরিবেশবাদী কার্যক্রম তুলে ধরা হয় এবং নতুন সদস্য সংগ্রহ করা হয়। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সবুজ পৃথিবী গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।