“আত্মবিশ্বাসে আত্মরক্ষা” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সরকারি কলেজে “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক” প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ পরবর্তী “নারীর প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কুড়িগ্রামের মেডিকেল অফিসার ডা. সামান্তা শেফিন রীমা (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ; পিজিটি গাইনি)। প্রশিক্ষণার্থী ও পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর সক্রিয় সদস্যদের সার্বিক সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।