বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS) ও ওয়ার্ল্ড টং-ইল মু-দো ফেডারেশনের (WTMF) যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘World Tong-Il Moo-Do Education Conference’-এর প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার ৫০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
কর্মশালায় তরুণ পরিবেশ ও সমাজকর্মীদের মার্শাল আর্ট এবং বৈশ্বিক শান্তির দর্শন সম্পর্কে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। আয়োজনে যুব সমাজের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুর রহমান এবং বাংলাদেশ তায়েকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
সম্মানিত বক্তা ও রিসোর্স পারসন হিসেবে ছিলেন ওয়ার্ল্ড টং-ইল মু-দো ফেডারেশনের চেয়ারম্যান ও মূলবক্তা ড. চাং সিক ইয়াং, BUHS-এর উপাচার্য অধ্যাপক ড. জে এম এ হান্নান, WTMF-এর ইভিপি ও সেক্রেটারি-জেনারেল ড. ভেনাস অগাস্টিন, WTMF দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান এট লার্জ কৃষ্ণা অধিকারী, BUHS স্পোর্টস ফোরামের সমন্বয়ক পলাশ সি. বণিক, ফেসিলিটেটর ও ইভেন্ট কোঅর্ডিনেটর ড. ওয়ালি ইসলাম এবং আন্তর্জাতিক TIMD প্রশিক্ষক মাস্টার লিও কারুম্বা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা আলমগীর কবির, বহ্নিশিখার প্রোগ্রাম সমন্বয়ক ফাহমিদা নাজনীন এবং ‘বলীয়ান নারী’ প্রশিক্ষক স্বপ্না কির্তনীয়া জ্যোতি। এ সময় গ্রীন ভয়েস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব সুমন রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশ নেয়।
স্বেচ্ছাসেবীদের এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে BUHS-এর অধ্যাপক ড. এম. এইচ. ফারুকীর সহযোগিতা ও দিকনির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।