গ্রীন ভয়েস বরিশালের গৌরনদী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। পরিবেশ রক্ষায় যুবসমাজকে আরও সক্রিয় করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে মো. মনিরুল ইসলাম লিমনকে আহ্বায়ক এবং সৈয়দা আজমিরা হক জীমকে সদস্য সচিব করা হয়েছে।গৌরনদী উপজেলার পরিবেশ ও স্থানীয় ঐতিহ্য রক্ষায় নতুন কমিটি কাজ করবে বলে সংগঠনের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গ্রীন ভয়েস।