গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার উদ্যোগে সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তেজগাঁও কলেজ প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের তরুণদের করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারী তরুণেরা জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন দিক নিয়ে নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরেন।পাঠচক্রটির প্রথম পর্বে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তরুণদের করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে তরুণদের চিন্তাভাবনা ও মতামত প্রকাশের সুযোগ তৈরি হয়।