বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার ও বর্জ্যের পরিমাণ চিহ্নিত করে তা কমানোর উদ্যোগের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গ্রীন ভয়েস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
‘Cleaning Campaign 2026 | Plastic Footprint Mapping of BAU’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের পরিস্থিতি চিহ্নিত ও তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে গ্রীন ভয়েসের পক্ষ থেকে বলা হয়েছে, সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন ও টেকসই করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।প্লাস্টিক বর্জ্য কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রমকে গ্রীন ভয়েসের পরিবেশভিত্তিক উদ্যোগের অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে।