কুড়িগ্রামের চিলমারীতে গ্রীন ভয়েসের উদ্যোগে মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর ২০২৬ গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে গ্রীন ভয়েস চিলমারী শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নাছিমা রব্বানী।প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।


মেধা মূল্যায়নের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে উৎসাহিত করার বিষয়টি এ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়।