পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ‘টিম মেঘনা’। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করেন তারা।মাঠপর্যায়ে সরেজমিনে তথ্য অনুসন্ধান, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রেজেন্টেশনকে আরও তথ্যবহুল, বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তোলাই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তথ্য সংগ্রহের স্থানগুলোর মধ্যে ছিল জিয়া মোড় এবং জিয়াউর রহমান হল। জ্ঞানার্জন, অনুসন্ধান ও দলগত প্রচেষ্টার সমন্বয়ে টিম মেঘনার এই কার্যক্রম পরিচালিত হয়।