পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস অনুধাবন’-এর আয়োজনে এবং ‘সম্ভব জবস’-এর সহযোগিতায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এই কর্মশালাটি আয়োজিত হবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেবেন গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখা এবং গ্রীন ভয়েস সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা শাখার সদস্যরা। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মোন্নয়নের মাধ্যমে সবুজ পরিবর্তনের অংশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।