• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনের জেলেদের নিরাপত্তার দাবিতে কয়রায় গ্রীন ভয়েসের সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ঢাকা কলেজ ক্যাম্পাসে গ্রীন ভয়েসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইডেন মহিলা কলেজে “আত্মনির্ভরশীলতায় নারী” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ অলিম্পিয়াড ২০২৬-এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মহানন্দার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মেঘনার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় দিন সম্পন্ন তেজগাঁও কলেজ ইউনিটে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস”-এর ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম ব্রাহ্মপুত্রের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন” বিষয়ক সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সপ্তম ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে এই সমাপনী দিনের কর্মশালা আয়োজিত হয়।কর্মশালার শেষ দিনে “মাল্টিমিডিয়া প্রেজেন্টার হওয়ার কৌশল” এবং “সংবাদ লেখার কলাকৌশল ও উপস্থাপনা” বিষয়ে দুটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলো পরিচালনা করেন রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বসির আহমেদ এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি বনলতা দাস সুমনা, গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, কলেজ শাখার সভাপতি মো. আবু রায়হান জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মো. লাভলু ইসলাম। এছাড়াও আয়োজক টিমের জান্নাতুল ফেরদৌস নদী, মারজানা সুমি, মোহাম্মদ স্বাধীন, আহসান হাবিব মিলু, প্রশান্ত সরকার, অজিত চন্দ্রসহ গ্রীন ভয়েসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সেশন শেষে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ সম্পর্কিত তাঁদের অনুভূতি ও চিন্তাভাবনা ব্যক্ত করেন এবং আগ্রহীদের তাৎক্ষণিক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থী ও গ্রীন ভয়েসের সক্রিয় সদস্যদের সার্বিক সহযোগিতায় সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সমাপ্ত হয়।


More News Of This Category