• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ অলিম্পিয়াড ২০২৬-এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মহানন্দার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম মেঘনার তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় দিন সম্পন্ন তেজগাঁও কলেজ ইউনিটে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস”-এর ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতির অংশ হিসেবে টিম ব্রাহ্মপুত্রের তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত বহ্নিশিখা ইডেন মহিলা কলেজ শাখার প্রথম অনলাইন মিটিং অনুষ্ঠিত গ্রীন ভয়েস নেত্রকোনা সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সরকারি কলেজে আত্মরক্ষা কৌশল ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় হাজংমাতা রানি রাশিমণি স্মরণে বহ্নিশিখার আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ অলিম্পিয়াড ২০২৬-এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ‘পরিবেশ অলিম্পিয়াড ২০২৬’, সহশিখন সংস্কৃতি ও শিক্ষা এবং সৃজনশীলতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে “সচেতন প্রজন্ম, সবুজ ভবিষ্যৎ—জ্ঞান ও সৃজনশীলতার পথে এক ধাপ এগিয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

আয়োজনে প্রায় ৯০০ জন শিক্ষার্থী সশরীরে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশাসন, শিক্ষকবৃন্দ এবং ‘গ্রীন ভয়েস’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, সহশিখন সংস্কৃতি, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে আয়োজনে সহযোগিতার জন্য বিদ্যালয় প্রশাসন, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


More News Of This Category