• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
নেত্রকোণা সরকারি কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি, সভাপতি রিফাত, সম্পাদক আবীর ও সাংগঠনিক সম্পাদক ঝুমুর ইডেন মহিলা কলেজে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ সচেতনতায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীনবরণ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র ‘প্রয়াস’ অনুষ্ঠিত তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

পরিবেশ সচেতনতায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীনবরণ

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদী রক্ষা এবং পরিবেশ সচেতনতায় তরুণদের ভূমিকা তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ‘শরতের শুভ্র ছোঁয়ায়, নবীনবরণ সবুজের মায়ায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রীন ভয়েস জবি শাখার সভাপতি নাজনীন আক্তার বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য রাকিবুজ্জামান লিখন ও তাসনীম আরা রিফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিরা জাহান। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ, পরিবেশগত সমস্যা মোকাবিলা এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

গ্রীন ভয়েসের সাবেক সভাপতি রাশেদুজ্জামান লিমন বলেন, “পরিবর্তনের সূচনা হোক নিজের ঘর থেকেই। গ্রীন ভয়েস শুধু পরিবেশ নিয়ে কাজ করে না, এটি একটি পরিবেশবাদী যুব আন্দোলন। এখানে কাজের মাধ্যমে তরুণেরা নেতৃত্ব, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের সুযোগ পান।” তাঁর বক্তব্যে ব্যক্তিগত পর্যায় থেকে পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশের বিষয়টি গুরুত্ব পায়।

গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. নাজমুন নাহার বলেন, “বর্জ্য ব্যবস্থাপনার মতো বড় সমস্যা এককভাবে সমাধান করা সম্ভব নয়। এ জন্য সুশাসনের প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।” তিনি পরিবেশ রক্ষায় শৈশব থেকেই শিশুদের সচেতন করার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে স্কুলপর্যায়ে প্রামাণ্যচিত্র ও সচেতনতামূলক ভিডিও তৈরিসহ তরুণদের সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই চেতনা থেকেই তরুণদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি বুড়িগঙ্গাসহ নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শিমুল মোড়ল বলেন, “গ্রীন ভয়েস শুধু একটি সংগঠনের নাম নয়; এটি একটি চিন্তা, একটি দায়িত্ব এবং সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়।” তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশসচেতন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রীন ভয়েসের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।


More News Of This Category