• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীপালোকের বুক রিভিউ সেশন

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি এবং সাহিত্যচর্চাকে আরও প্রাঞ্জল করে তোলার লক্ষ্যে শনিবার (২৫ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘দীপালোক’-এর নিয়মিত বুক রিভিউ সেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর এই অঙ্গসংগঠনের উদ্যোগে সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেশনটি সম্পন্ন হয়।

দীপালোকের আহ্বায়ক তানভীর আহমেদের সঞ্চালনায় আয়োজিত এই সেশনে বাংলা সাহিত্যের খ্যাতিমান দুই লেখকের কালজয়ী উপন্যাস নিয়ে গভীর ও বিশ্লেষণাত্মক পর্যালোচনা করা হয়। আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘গাভী বৃত্তান্ত’-এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপট নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা উপস্থাপন করেন জাকারিয়া ইসলাম রনি এবং মুনতাহিনা মিষ্টি। অন্যদিকে, জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাসের মনস্তাত্ত্বিক ও আবেগঘন দিকগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন সুপ্ত রয়।

অনুষ্ঠানের বিশেষ সাহিত্যিক আলোচনা পর্বে ‘আহমদ ছফার সাহিত্যিক জীবন ও তাঁর চিন্তা’ শীর্ষক বক্তব্য রাখেন দীপালোকের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন। তিনি ছফার লেখনীর নির্ভীকতা ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। সেশনে উপস্থিত গ্রীন ভয়েস রাবি শাখার সভাপতি আরিফ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বই পড়ার পর মূল ভাবনা সংক্ষেপে তুলে ধরা এবং জনসম্মুখে বা প্রেজেন্টেশনের সময় নার্ভাসনেস কাটানোর বাস্তবসম্মত কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া গ্রীন ভয়েস রাবি শাখার যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সাকিব ও কোষাধ্যক্ষ রাসেদ-উজ-জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মধ্যে সুস্থ ধারার পাঠাভ্যাস গড়ে তুলতে এবং ক্যাম্পাসে মননশীল পরিবেশ তৈরিতে ‘দীপালোক’ নিয়মিতভাবে এমন আয়োজন করে যাচ্ছে। আয়োজকদের দাবি, নিয়মিত বই পড়া, বুক রিভিউ, সাহিত্যনির্ভর আলোচনা এবং সাহিত্য কুইজ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এই সৃজনশীল ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category