• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্ব ওজোন দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের র‍্যালি ও মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ওজোন স্তর সুরক্ষা ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন ঐতিহাসিক প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে মানববন্ধনে রূপ নেয়। এতে সংগঠনের দায়িত্বশীল সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ড. মাহবুবুর রহমান উপস্থিত থেকে ওজোন স্তর ক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক বক্তব্য দেন।গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আরিফ মিয়া বলেন, বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের অনিয়ন্ত্রিত শিল্পায়ন এবং ফ্রিজ, এসি ও অ্যারোসোলে ব্যবহৃত সিএফসি ও হ্যালন গ্যাসের কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্ষতিকর অতিবেগুনি বিকিরণের প্রভাবে ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। ওজোন স্তর সুরক্ষায় প্লাস্টিক পোড়ানো বন্ধ, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেদ উজ জামান, যুগ্ম সম্পাদক রিয়া জামান, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আফসানা মিমি, কোষাধ্যক্ষ অপু মন্ডল, সহ-কোষাধ্যক্ষ শাহানাজ আশরাফি, সাংস্কৃতিক সম্পাদক রয়েল হ্যারিসন ও দীপক সেন, ত্রাণবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইপ্তি খাতুনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।


More News Of This Category