• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সান্নিধ্যে ‘দীপালোক’-এর ভ্রমণ-পাঠচক্র ও বুক রিভিউ সম্পন্ন

Reporter Name
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বিতীয় ক্যাম্পাস নারিকেলবাড়িয়ার সবুজ চত্বরে অনুষ্ঠিত হলো ‘ভ্রমণ-পাঠচক্র এবং বুক রিভিউ । পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর অঙ্গসংগঠন ‘দীপালোক’-এর উদ্যোগে আজ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে এই ব্যতিক্রমী ও মননশীল আসরটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার পাশাপাশি মানুষের ভেতর একটি সুন্দর ও সৃষ্টিশীল মনন তৈরি করাও গ্রীন ভয়েসের অন্যতম প্রধান লক্ষ্য। আজকের এই গোছালো ও রুচিশীল আয়োজনটি মূলত সেই বৃহত্তর লক্ষ্যেরই একটি সার্থক বহিঃপ্রকাশ।

পাঠচক্রে উপস্থিত আলোচক এবং প্রাণবন্ত শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও জ্ঞানগর্ভ আড্ডায় পরিণত হয়। এমন চমৎকার আয়োজনের জন্য ‘দীপালোক’-এর পুরো টিমকে সাধুবাদ জানানোর পাশাপাশি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রকৃতির সান্নিধ্যে শুরু হওয়া এই মননশীল জ্ঞানচর্চার যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে এবং দীপালোকের আলো সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


More News Of This Category