
বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা ও তারুণ্যের ইতিবাচক বিকাশকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা অধ্যাপক ড. আহমেদ শাকিল হাশমী, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ময়মনসিংহ শাখার সদস্যসচিব আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্র উপদেষ্টা পারিকা মোস্তফা পূণ্য, বর্তমান সভাপতি মো. আল হাশর, সাধারণ সম্পাদক শিহাব হাসান অনিক, সাংগঠনিক সম্পাদক প্রতিচী মণ্ডলসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় সংগঠনের প্রতি গুরুত্বপূর্ণ অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সদ্য সাবেক সভাপতি পারিকা মোস্তফা পূণ্যকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ, সদস্যসচিব মামুন সরকারসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া গ্রীন ভয়েস নেত্রকোনা কলেজ শাখার সদস্যসচিব শেখ সাবিকুন্নাহার অনন্য এবং আনন্দ মোহন কলেজ শাখার আহ্বায়ক স্বর্ণা চাকলাদার উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মের করণীয়, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। বক্তারা দেশের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ ও সমাজের কল্যাণে তরুণদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে চড়ুইভাতি ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দেশ, সমাজ ও পরিবেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।