• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
“হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে”- এই স্লোগান সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৮ বছর উদযাপন করেছে রাজশাহী থিয়েটার। মঙ্গলবার বিকালে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে আবার আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার সভাপতি সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, মনিরুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ , নাট্যকার নির্দেশক ও অধ্যাপক মলয় কুমার ভৌমিক, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কল্পনা রায়, শামসুন্নাহার লিপি সাংগঠনিক সম্পাদক রাজশাহী থিয়েটার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারুল্লাহ সরকার।
অনুষ্ঠানে অতিথিদের কথার ফাঁকে ফাঁকে চলে শিশু সংগঠন ভোর হলো’র রাজশাহীর শিশুশিল্পীদের নাচ, গান, কবিতা। নাটিকা পরিবেশন করেন থিয়েটারের শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category