• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার আহ্বায়ক মাহবুবা নিশু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া ও সদস্য সচিব ঈশিতা কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের জন্য ৭ দিনের আত্মরক্ষা প্রশিক্ষণের আয়োজন গ্রীন ভয়েসের নেত্রকোণা রেলস্টেশনে বাপার বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষ্ণচূড়ার চারা রোপণ করলেন ডা. লুৎফা হক চিলমারীতে গ্রীন ভয়েসের উদ্যোগে ১০০ তালগাছের বীজ রোপণ ধামইরহাটে ‘পিতৃপুরুষের গল্প’ নিয়ে গল্প বলা প্রতিযোগিতা, ২৮ শিক্ষার্থীর অংশগ্রহণ গ্রীন ভয়েসের ইডেন মহিলা কলেজ শাখার সদস্যদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় নেত্রকোণা সরকারি কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি, সভাপতি রিফাত, সম্পাদক আবীর ও সাংগঠনিক সম্পাদক ঝুমুর ঢাকা কলেজে গ্রীন ভয়েসের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক তানভীর মাহিম, সদস্য সচিব বায়েজিদ হাসান নেত্রকোণা সরকারি কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি, সভাপতি রিফাত, সম্পাদক আবীর ও সাংগঠনিক সম্পাদক ঝুমুর ইডেন মহিলা কলেজে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান

ধামইরহাটে ‘পিতৃপুরুষের গল্প’ নিয়ে গল্প বলা প্রতিযোগিতা, ২৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং গল্প বলার দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রখ্যাত লেখক হারুন হাবিব রচিত ‘পিতৃপুরুষের গল্প’ অবলম্বনে অংশ নেয় উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ২৮ জন শিক্ষার্থী।

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের সভাপতি ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ এনামুল হক।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর কবির, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদল, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, গ্রন্থাগারিক ও অনুষ্ঠান উপস্থাপক রায়হান পারভেজ এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকসহ অন্যান্য অতিথি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ এনামুল হক। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গল্প বলার দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সৃজনশীলভাবে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি হয়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের বইমুখী করা, আত্মবিশ্বাসের সঙ্গে গল্প বলার দক্ষতা বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তার বিকাশে ভূমিকা রাখতে পারে। মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আনন্দ ও জ্ঞানচর্চার আগ্রহ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


More News Of This Category